হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায়।

বৃহষ্পতিবার দুপুরের দিকে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় শিশু দুইজন।

স্থানীয়রা জানায়, শিশু দু'টি নদীতে গোসল করতে নেমে অনেকক্ষন যাবত উঠে না আসায় বাড়ীর লোকজন খোজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া না গেলে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশু দু’টির মৃতদেহ উদ্ধার করে।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, চলতি বর্ষা মৌসুমে অনেক জায়গায় গভীর খাল সৃষ্টি হয়েছে যা উপরে থেকে বুঝা যায় না, এই গভীর খালগুলো শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নদী তীরবর্তী অধিবাসীদের শিশুদের অভিভাবকগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো