হোম > সারা দেশ > রংপুর

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুর অফিস

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে রংপুরে দুটি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপন্য ধ্বংস করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এর তথ্যের ভিত্তিতে নগরীর কামালকাছনা কুটিরপাড়ায় দানেশ ট্রেডার্সে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত।

এসময় বিপুল পরিমাণ অবৈধ ও ভেজাল মজা, সেভেন আপ, তাজা জুস নামকসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য দ্রব্য জব্দ করা হয়। এসময় মালিক দানেশ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।

অন্যদিকে একই এলাকার রুমন ট্রেডার্সের ২টি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য সামগ্রী জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে মালিক আংগুর মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা সহ সতর্ক করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ, নুসরাত আরা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এফএসও লোকমান হোসাইন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, এনএসআই এর উপ পরিচালক আবু তাহের সরকার ও সহকারী পরিচালক শামীম দেওয়ান উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ জানান, ভেজাল খাদ্যসহ অবৈধ বিভিন্ন পণ্যের গোডাউন ও দোকানে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেলেন দিনাজপুরের নূর বানু কবীর

হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন আম চাষিরা

সম্মিলিত শ্রমে দারিদ্র্যবিমোচনের স্বপ্ন দেখছেন চরের নারীরা

বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, খুচরা বাজারে লিটার ২০০ টাকা

নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নদী থেকে বালু চুরির প্রতিবাদ, নারীসহ ৬ জনকে বিএনপি নেতার মারধর