হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ প্রতিনিধি কবিরুল ইসলামের মায়ের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

আমার দেশ ঠাকুরগাঁও হরিপুর উপজেলা প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম কবিরের মা মাবেয়া খাতুন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে দামোল গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে হরিপুর উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন, রাণীশংকৈল সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মো. মোবারক আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি রমজান আলী, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশিদ আলম শাওন, হরিপুর উপজেলা প্রেসক্লাব, সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শোক প্রকাশ করেছেন।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক