হোম > সারা দেশ > রংপুর

আ. লীগের উপজেলা সভাপতি হরি চরণ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী হরি চরণ বর্মন‌ (৬০) কে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শ্রী হরি চরণ বর্মন বল্লব বিশু গুলশান মোড় এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র বর্মন–এর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো