হোম > সারা দেশ > রংপুর

স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই: আজহারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

জামায়াতের কেন্দ্রীয় সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যদি ক্ষমতায় আসি, এক টাকাও হারাম খাবো না। স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই। আপনারা সততার পাশে থাকুন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের আলমগীরের বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি জামায়াতেকে ক্ষমতায় আনতে জনগণের সহযোগিতা কামনা করেন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, আমরা চাই সৎ ও আদর্শিক নেতৃত্ব যারা অন্যায়ের সামনে মাথা নত করবে না।

জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

জামায়াত জনগণের কল্যাণে রাজনীতি করে।

তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির এস এম আলমগীর হোসেন। এ সময় আরো বক্তব্য দেন দলের অন্যান্য নেতাকর্মী।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু