হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় কলেজের নির্মাণকাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের নির্মাণকাজ মাঝপথে ফেলে রেখে পালিয়েছেন ঠিকাদার। ২০১৮ সালে শুরু হয়ে দেড় বছরে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা সাত বছরেও হয়নি।

দুই বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলেও শ্রেণি কক্ষ ও প্রশাসনিক ভবনের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড়ের সামনে কালপানিতে ১৫০ শতাংশ জমির ওপর ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা ব্যয়ে সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা হয়।

গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ ফেব্রুয়ারি ২০১৮ প্রকল্পটির কাজ শুরু করা হয়। প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢালী কনস্ট্রাকশন। কার্যাদেশ মোতাবেক উদ্বোধনের পর ৩০ জুন ২০২১ নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত অর্ধেক কাজও শেষ হয়নি বলে জানান, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ও এলাকার বাসিন্দারা।

এরই মধ্যে গত তিন মাস আগে নির্মাণকাজ মাঝপথে ফেলে রেখে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পালিয়েছে ঠিকাদারের লোকজন। এলাকার বাসিন্দা ইউনুছ আলী জানান, প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু থেকেই ধীরগতি ছিল। এখন কাজই বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ট্রেডে শিক্ষার্থীরা তাদের ক্লাস করতে ভোগান্তিতে পড়েছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, কাস ও প্রশাসনিকসহ ভবনের সার্বিক নির্মাণকাজ শেষ না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যার কথা জানিয়ে কাজ শেষ করার তাগাদা দিয়ে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি।

এ ব্যাপারে কথা হলে গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার রায় বলেন, আগের ঠিকাদার ৬৭ শতাংশ কাজ করার পর বাকি কাজ ফেলে চলে গেছেন। ওই ঠিকাদার কাজে ফিরে না আসায় নতুন ঠিকাদারের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়ার্ক অর্ডার হলেই দ্রুত কাজ শুরু হবে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়