হোম > সারা দেশ > রংপুর

ফ্যাসিস্ট বিদায় হলেও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: মাহবুবুর রহমান সরকার

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান সরকার বলেছেন, ‘ফ্যাসিস্টের বিদায় হলেও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।’

মঙ্গলবার (তারিখ) জামালগঞ্জ উপজেলার ফেনারবাক, লক্ষীপুর, নাজিমনগর বাজার, হটামারা, রসুলপুর, বিনাজুড়া, ভাটি দৌলতপুর, খুঁজারগাঁ, মাতারগাঁও, রাজাপুর ও শান্তিপুর এলাকায় তিনি ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ, পূজামণ্ডপ পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’

মাহবুবুর রহমান সরকার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে হাওর জনপদের উন্নয়ন হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘পাগনার হাওরের জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা। অতীতে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি। বিএনপি ক্ষমতায় এলে আমি কথা দিলাম হাওরের জলাবদ্ধতা নিরসন করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফেনারবাক ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, আজিজুল রহমান, জাকির হোসেন, ময়না মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মোঃ লিয়াকত, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি তালুকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থী

স্ক্রিনশট ফাঁসের ঘটনায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

রংপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুর জেলায় সাড়ে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

গাইবান্ধায় ইমাম-ওলামা পরিষদের ‘ইসলামিক ইউনিভার্সিটি’ স্থাপনের উদ্যোগ

কিশোরগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

৩৫ বছর আগের সমীক্ষায় তিস্তা সেচ প্রকল্পের সংস্কার

তেল ছাড়াই চলছে বাইক, ৫ টাকায় ১২০ কিমি

রংপুরে কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন