হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে আবার কয়লা উত্তোলন শুরু

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

পার্বতীপুরের কয়লাখনি থেকে ৪৫ দিন পর আবার কয়লা উত্তোলন শুরু হয়েছে। গত ২৩ জুন ১৩০৫নং কোল ফেজ থেকে কয়লার মজুত শেষ হওয়ায় খনি কর্তৃপক্ষ কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করেন। পরে নতুন কোল ফেজে যন্ত্রপাতি স্থাপনের পর শনিবার থেকে ১৪০৬ নম্বর ফেজে কয়লা উত্তোলন শুরু হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর পুরোনো ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলে। এই সময়ের মধ্যে ওই ফেজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন করা হয়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক দৈনিক আমার দেশকে বলেন, ১৪০৬নং নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ২ লাখ মে. টন।

তিনি আর বলেন, ১৪০৬ নতুন ফেজে ওপেন আবকাট নির্ধারণ এবং ১৩০৫নং পুরাতন ফেজ থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ এবং মেইনটেন্যান্স শেষে শনিবার থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিযা তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক