হোম > সারা দেশ > রংপুর

খোলা আকাশের নিচে ৫ দিন ধরে ৯ পরিবার

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামে আগুনে সর্বস্ব হারানো ৯ দিন মজুরের পরিবার ৫ দিন ধরে খোলা আকাশে নিচে মানবেতর বসবাস করছে। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো নিম্ন আয়ের এ মানুষগুলো।

আগুনে ক্ষতিগ্রস্তরা জানান, তাদের বাড়িতে যা ছিল সব পুড়ে গেছে, ঘরে আসবাবপত্র, নগদ টাকা, বই খাতা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা পায়নি।

ঘর পুড়ে গেছে মানে সব শেষ। পরনের বস্ত্র ছাড়া কিছুই ঘর থেকে বের করতে পারেননি তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল এবং কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও মোবারক আলী চ্যেরিটেবল ট্রাস্ট, কয়েকজন শিক্ষার্থী এবং এক বিএনপি নেতা কিছু সহায়তা করেছেন। তা দিয়ে কোন মতে খাবার সংকুলান হলেও নতুন করে ঘর তোলার সামর্থ্য তাদের নেই। অর্থের অভাবে ঘর তুলতে পারছেন না তারা। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে তাদের। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে খুব বিপদে আছেন তারা। শুক্রবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ভিটায় পলিথিন টেনে তার নিচে ক্ষতিগ্রস্ত পরিবারে নারী ও শিশুরা রাত্রি যাপন করছেন। পুরুষরা থাকছেন বাইরে। বাড়ির সব জিনিস পত্র খোলা আকাশের নিচে পড়ে আছে। দু একজন আগুনে পুড়ে দুমড়ে মুচড়ে যাওয়া টিন দিয়ে চালা করা চেষ্টা করছেন। খাদ্য, পানি, চিকিৎসা ও বাসস্থানের অভাবে মানবেতর দিন পার করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত ২ মার্চ রাতে উপজেলা চাপাপাড়া গ্রামে ভয়াবহ আগুনে ৯ দিনমজুর পরিবারের সর্বস্ব পুড়ে যায়।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে টিন ও নগদ টাকা দিয়ে সহায়তা করা হবে।

এমএস

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির