হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বড় ধরনের সংকট না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। কুড়িগ্রাম শহরস্থ তার নিজ বাড়িতে পৌঁছেন রিজভী।

পরে দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় সর্দারপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিলে অংশ নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী বলেন, ‘এ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তিই আমাদের কাছে মুখ্য বিষয়। তিনি অনেক কিছু ত্যাগ করে, অনেক নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালোবেসেছেন এবং তাদের জন্যই এদেশে থেকেছেন। কোনো পরিস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘তারেক রহমানের ফেরার বিষয়টি একটি পারিবারিক বিষয়। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন তিনি মনে করবেন যে তার আসার সময় হয়েছে, তখনই আসবেন।

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি: মজিবুর রহমান মঞ্জু

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

প্রধানমন্ত্রীর তহবিলের কাপড় না পেয়ে জামায়াত এমপির আক্ষেপ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন