হোম > সারা দেশ > রংপুর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‌্যালি ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের উপজেলা রোডে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি আবু শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও ভোরের আকাশ পত্রিকার প্রকাশক নুরুজ্জামান (জামান)।

আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, যুগ্ম সম্পাদক ও আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, কার্যকরী সদস্য আব্দুল কাইয়ুম আনসারি, হারুন উর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অমর চাঁদ গুপ্ত অপু, ক্রীড়া সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, পাঠাগার সম্পাদক ও কালবেলা প্রতিনিধি রীতা রানী কানু, আইসিটি সম্পাদক ও আওয়ার বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম, আঞ্চলিক পত্রিকা দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সদস্য শহিদুল ইসলাম, সদস্য লিটন সরকার, সদস্য হিরেন্দ্র নাথ বর্মন হিরু প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে উপজেলা রোডে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এমএস

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার