হোম > সারা দেশ > রংপুর

ভুরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

উপজেলা প্রতিনিধি, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের আনন্দবাজার এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া করে এসব ইয়াবা আটক করেন বিজিবি সদস‍্যরা।

বিজিবি জানিয়েছে, শনিবার বিকালে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যান।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব- উল-হক বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা