হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগে কাঁদলেন চাকরি প্রার্থী

রংপুর অফিস

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রংপুরে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪০ জন। ফলাফলে নিজেদের নাম শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন ঘোষিত ও ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল। কোনো ধরনের ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ১২০ টাকায় চাকরি পেয়ে জেলা পুলিশ সুপারসহ নিয়োগ কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

শুক্রবার বিকেলে রংপুর নগরীর পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ আবেগঘন দৃশ্য দেখা যায়।

অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার আবু সায়েম চাকরি প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, পুলিশে চাকরি করতে হলে শতভাগ সেবামূলক মনোভাব থাকতে হবে। অনেক সময় প্রলোভন আসবে। সেসব প্রলোভনকে এড়িয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

পরীক্ষায় উত্তীর্ণদের কারো মা ক্যান্সারে আক্রান্ত, কারও বাবা-মা গার্মেন্টসে চাকরি করেন। কারো মা অন্যের বাসায় কাজ করেন। কারো বাবা নেই পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি। এসব মানুষ পুলিশের টিআরসি নিয়োগের ফলাফলে উত্তীর্ণ হয়েছেন। ফলাফল ঘোষণার পরে যখন তাদের অনুভূতি জানতে চাওয়া হয় তাদের অনেকেই চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নিজের পরিবারের দুর্বস্থার কথা তুলে ধরে ১২০ টাকায় চাকরি পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অনেকেই বক্তব্য দেয়ার সময় কেঁদে ফেলেন এবং তাদের বক্তব্য শুনে উপস্থিত অনেকের চোখের পানি এসে যায়।

পীরগঞ্জে উপজেলা থেকে চাকরি পাওয়া মোনাব্বের হোসেন বলেন, আমাদের এলাকায় অনেকে বলে পুলিশে চাকরি পেতে লাখ লাখ টাকা লাগে। কিন্তু আমি মাত্র ১২০ টাকায় চাকরি পেলাম। এজন্য এসপি স্যারসহ নিয়োগ বোর্ডকে আন্তরিক ধন্যবাদ।

কাউনিয়া উপজেলা থেকে চাকরি পাওয়া আতাউর রহমান বলেন, আমি স্বপ্ন দেখতাম পুলিশ হবো, কিন্তু কখনো ভাবিনি ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব। আজ সেটা হলো, আমি সত্যিই অনেক খুশি। ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হবে, এটা ভাবতেই গর্ব লাগে।

এ সময নিয়োগ পরীক্ষার সদস্য গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, ঢিআইজি রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানসহ চাকরি পাওয়া সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়োগ ফলাফলে ৪০ জন উত্তীর্ণ হয়েছেন। অপেক্ষমাণ রয়েছেন ৮ জন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান