গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খন্দকার মাদার তেরেসা সম্মাননা পেয়েছেন।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কালচারাল ঐক্য সোসাইটি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরাম তাকে এই সম্মাননা প্রদান করে।
জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আগামীতে আরো সক্রিয়ভাবে নিজেকে নিয়োজিত রাখবেন বলে, জানান ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার।