হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে শীত সামান্য কমলেও কুয়াশায় ঢাকা রাস্তাঘাট

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে শীতের দাপট সামান্য কমলেও কুয়াশায় ঢাকা রয়েছে রাস্তাঘাট। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেটলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। সকাল ১০টা পরও সূর্যের দেখা মেলেনি। দিনাজপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহব্যাপী দিনাজপুর ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এর আগে ৩১ জানুয়ারি তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের দাপট সামান্য কমায় জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে। তবে ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢাকা রয়েছে। সকাল সাড়ে ১০টায় সূর্য উঁকি দিয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ২ কিলোমিটার।

দিনাজপুরের আশপাশসহ দেশের কয়েকটি জেলায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল- তেতুলিয়া (পঞ্চগড়): ১১.০, সৈয়দপুর: ১৪.০, রংপুর: ১৪.০, ডিমলা (নীলফামারী): ১৪.০, রাজারহাট (কুড়িগ্রাম): ১২.৮, বদলগাছি (নওগাঁ): ১৩.৭, বগুড়া ১৪.৬, বাঘাবাড়ি (সিরাজগঞ্জ): ১৮.৬, ঈশ্বরদী (পাবনা): ১৬.২, রাজশাহী: ১৪.৭, যশোর: ১৯.২, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ১৪.০ ও চুয়াডাঙ্গা: ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি