হোম > সারা দেশ > রংপুর

কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশী: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা বাংলাদেশী। কেউ সংখ্যালঘু নয় কেউ সংখ্যা গুরু নয়। শেষে তিনি উপজেলার ৬৯টি মন্দির কমিটির মাঝে উপহার বিতরণ করেন।

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নবাবগন্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কী। সভাপরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার