হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চার প্রার্থী নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। তারা হলেন জাতীয় পাটির মো. কাজী আব্দুল গফুর (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু (কলস) পেয়েছেন ৪ হাজার ৭০৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল (হরিণ) পেয়েছেন ২ হাজার ৯৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী (মোটর সাইকেল) পেয়েছেন ৫৬২ ভোট।

ইসির জারি করা পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। এই আসনের প্রদত্ত ভোটের হিসেবে ন্যূনতম ৪২ হাজার ৩২৯ ভোট পেতে হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। তা না পাওয়ায় তাদের চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।

দিনাজপুর-৫ ( পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১৪১টি কেন্দ্রে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার প্রায় ৭২ শতাংশ (৭১.৯৩৫%)।

এ আসনে ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (তালা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট এবং বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন দৈনিক আমার দেশকে বলেন এ সংসদীয় আসন থেকে সাতজন প্রার্থীর মধ্য চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের