হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের হাত থেকে বাংলাদেশিকে উদ্ধারে ভারতীয়কে তুলে আনল কৃষকরা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করার প্রতিবাদে শূন্যরেখা থেকে বাংলাদেশের কৃষকরা এক ভারতীয় নাগরিককে তুলে আনে। তার নাম নারায়ন চন্দ্র। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে হস্তান্তর করা হয়।

এর আগে মো. আলামিন নামে এক বাংলাদেশি কৃষককে তুলে নেয় বিএসএফ। তিনি উপজেলা ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর ৪২ জিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফের পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার নেতৃত্ব দেন।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশি কৃষক আল আমিনকে তুলে নেন বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা শূন্য রেখায় অবস্থান করা ভারতীয় কৃষক নারায়ন চন্দ্র রায়কে তুলে আনে। পরে তাকে ৪২ বিজিবি’র এনায়েতপুর বিওপিতে সোপর্দ করে। আটক নারায়ন চন্দ্র রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষই তাদের নাগরিকদের ফেরত নেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান