হোম > সারা দেশ > রংপুর

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর খোরশেদ আলম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহাজামাল হ্যালোর ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় ২০২০ সালের ২০ মার্চ রাতে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদকে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করেন শহিদুল। পরে লাশটি আমগাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা করেন নিহতের মা খোদেজা বেগম। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার