হোম > সারা দেশ > রংপুর

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন একটি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে নাছনিয়া রোটারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভেতরে কয়েকজন যুবক মাদক সেবনের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ড নাছনিয়া আমবাড়ি এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে রিপন মিয়া (৩৮), মৃত আব্দুর রহমানের ছেলে রমজান আলী (৪৫) এবং মাহিগঞ্জ কসাইটুলীর মৃত হানিফ মিয়ার ছেলে আবু তাহের (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, মাদক সেবনের উদ্দেশ্যেই বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য পাশের সীমানা প্রাচীরের বাইরে ফেলে দেন বলেও জানান তারা।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে মাদক সেবনের প্রস্তুতি নেওয়ায় তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৮-এর ৯০ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই আইনের ১০২ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে মাহিগঞ্জ থানায় একটি নন-এফআইআর প্রসিকিউশন (নং-১৫/২৬) দায়ের করে সোমবার (৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, “মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করে যারা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ