আমার দেশ অনলাইন সংস্করণে গত ২৭ মে প্রকাশিত ‘আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিসিবি কর্মকর্তার বৈঠক’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবুল হাসনাত চৌধুরী।
প্রতিবাদ লিপিতে তিনি জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবেদকের বক্তব্য, সংবাদটি যথাযথ অনুসন্ধানের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই।