হোম > সারা দেশ > রংপুর

জাতীয়তাবাদী দল কথায় নয়, কাজে বিশ্বাস করে: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। জাতীয়তাবাদী দল কথায় নয় কাজে বিশ্বাস করে। শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তেমন খালেদা জিয়াও সারা দেশ ঘুরে বিএনপিকে বৃহত্তম দল বানিয়েছেন। তারই ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের এই শুভক্ষণে আগামী কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্ব জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে বিএনপি যেমন জনগণের পাশে থাকে, ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সুদিন এবং দুর্দিনে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল প্রমুখ।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু