হোম > সারা দেশ > রংপুর

এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ড. আতিক মুজাহিদ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, 'এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনারা এতদিন বলতেন সরকার অনির্বাচিত প্রশাসক দিয়েছে। আর এখন একদিনেই ৪২ জেলা পরিষদ ও ১৩ সিটি কর্পোরেশনে প্রশাসক দিলেন। এটা কোন ধরণের গণতান্ত্রিক চর্চা, আমাদের বোধগম্য নয়।'

বুধবার কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির জেলা শাখার আয়োজনে ইফতার ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, 'আমরা সরকারের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কখনো আইয়ুব খানের পরে এরকম হয়েছে কিনা আমাদের জানা নেই। আপনারা ফ্যাসিস্টের মতো আচরণ করছেন, ইচ্ছেমতো যাকে যেখানে ইচ্ছা বসিয়ে দিচ্ছেন। আপনারা নির্বাচন দিন, নির্বাচনে জিতে আসলে আমরা আপনাদের সম্মান করবো।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনি এনসিপি, যুবশক্তি, নারীশক্তি, ছাত্রশক্তি আর শ্রমিকশক্তি যাই হননা কেনো এমপির নাম করে কোন গরীব-নিরীহ মানুষের কাছে প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করলে আপনাকে ছাড় দেয়া হবেনা।

কুড়িগ্রাম জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে ও তারিকুজ্জামান তমালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা নারীশক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মজনুজ্জামান মঞ্জু প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম সদস্য সচিব শাহজালাল সুমন প্রমুখ।

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: ডা. জাহিদ হোসেন

সরকারি অনুদানের একটি টাকাও আমার পকেটে ঢুকবে না

সেই সময়ের ঘোষণাকে অনেকেই ভ্যাংচি কেটে উপহাস করেছিলেন

তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান

গাইবান্ধায় হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কার্যক্রম ১১ দিন বন্ধ ঘোষণা

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩