হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধা-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবি

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে অনিয়ম ও ভোট গণনার আগে পোলিং এজেন্টের নিকট হতে ফাঁকা ফলাফল সীটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপি'র প্রার্থী ফারুক আলম সরকার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাঘাটার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার প্রতীক ধানের শীর্ষকে হারানো হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্টদের নিকট ভোট গণনার শুরুতেই ফাঁকা ফলাফল সীটে স্বাক্ষর নেওয়া হয়। এরপর দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে মনগড়া ফলাফল সীট তৈরি করে পরিকল্পিতভাবে তার ধানের শীষ প্রতীককে হারানো হয়েছে বলে অভিযোগ করে তিনি এ আসনে পুন:ভোট গণনার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, অ্যাডভোকেট রেজাওয়ানুল হক মন্ডলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ভাঙনের ভয়াল থাবায় তিস্তা ও ধরলাপারের মানুষ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়

হাসপাতালে রোগী নেওয়ার একমাত্র বাহন মানুষের কাঁধ

জুলাইযোদ্ধা রায়হান মৃত্যুর সঙ্গে লড়ছেন থাইল্যান্ডের হাসপাতালে

মিঠাপুকুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, থানায় অভিযোগ

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

যন্ত্রপাতির অভাবে বর্জ্য শোধন ও জৈবসার উৎপাদন প্রকল্প বন্ধ