হোম > সারা দেশ > রংপুর

দাঁড়িপাল্লা স্লোগানে প্রকম্পিত নীলফামারীর কিশোরগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিনে নীলফামারী-৪ আসনের জামায়াত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সমর্থনে কয়েক হাজার নেতা,কর্মী, সমর্থকের বিশাল গণমিছিল হয়েছে। এসময় ইনসাফ ও ন্যায়ের প্রতিক দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে নীলফামারীর কিশোরগঞ্জ বাজার-উপজেলাসহ আশপাশ এলাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

নীলফামারী-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম গণমিছিলটির উদ্বোধন করেন। পরে উপজেলা জামায়াত আমীর আব্দুর রশীদ শাহের নেতৃত্বে স্থানীয় জামায়াত অফিস থেকে গণমিছিলটি বের হয়। শহরের পশুহাসপাতাল মোড়, বায়তুন্নুর জামে মসজিদ, ঝর্ণা মোড়, প্রেস ক্লাব, মেডিকেল মোড়, কাঠালতলী মোড়, আমতলী মোড়, কামারপাড়া মোড়, থানা মোড় প্রদক্ষিণ করে গণমিছিলটি স্থানীয় জামায়াত অফিসে গিয়ে শেষ হয়।

এর আগে বিকাল হতে পায়ে হেটে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক, ভোটাররা জামায়াত অফিসে মিলিত হয়।

গণমিছিলটিতে জামায়াতের নেতৃবৃন্দ ছাড়া ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ