হোম > সারা দেশ > রংপুর

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় এপ্রিল মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে রংপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পীরগাছা থানা।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় পীরগাছা থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানার অফিসার ইনচার্জ ও ইউনিটপ্রধানদের আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি এপ্রিল মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে থানা, কর্মকর্তা ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. খন্দকার মুহিব্বুল ইসলাম। এ ছাড়া পীরগাছা থানা থেকে পুরস্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এসআই (নিঃ) কনক রঞ্জন বর্মন ও এএসআই (নিঃ) শাহিনুর ইসলাম। জেলার বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়।

এদিকে ট্রাফিক বিভাগ থেকে সার্জেন্ট মো. আব্দুল জলিল এবং পীরগঞ্জ থানা থেকে এসআই (নিঃ) মো. ইমরান হোসেনও পুরস্কার লাভ করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও কর্মকর্তারা।

সভা শেষে পুলিশ সুপার এপ্রিল মাসে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখানো সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান।

এসআর

রংপুরে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাতের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস