হোম > সারা দেশ > রংপুর

জাসদ নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্য সচিবের পদত্যাগ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সম্প্রতি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জাসদ কেন্দ্রীয় নেতা এসএম খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করায় সদস্য সচিব মাওলানা শাহ মাহমুদ তার পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন।

গত শনিবার এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক- সদস্য সচিবের বরাবরে পদত্যাগের আবেদন করেন তিনি।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি (সংশোধিত) অনুমোদন দেওয়া হয়। এতে জাসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক ও মাওলানা শাহ মাহমুদকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন হয়।

এদিকে, ওই কমিটিতে আওয়ামী পন্থি ১৪ দলের শরিক জাসদের সক্রিয় নেতা এসএম খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এনসিপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া দেন তারা।

বিদ্যমান পরিস্থিতিতে এনসিপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মাহমুদ তার পদ থেকে পদত্যাগের জন্য কেন্দ্রীয় কমিটিতে আবেদন করেছেন।

তিনি ওই পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, আমি কিছুদিন পূর্বে গাইবান্ধা জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। দলের প্রতি আন্তরিকতা ও আদর্শিক অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ চলমান রেখেছি। আমি দায়িত্ব নেবার পরেই দলের পরিচিতি সভা করেছি। জুলাই আগস্ট এ আহত ভাই-বোনদের খোঁজ খবর নিচ্ছি, যাচ্ছি শহীদ পরিবারের পাশে, ব্যক্তিগত দায়বদ্ধতার পাশাপাশি আমি সাংগঠনিক কাজ এগিয়ে নিচ্ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ পরিবেশে যে পরিবর্তন লক্ষ্য করছি, তা আমার ব্যক্তিগত নীতি, গণতান্ত্রিক বিশ্বাস ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অগণতান্ত্রিক সিদ্ধান্ত মোতাবেক ৭ দিনের ভিতরে বিনা নোটিশ এ পুনরায় কমিটি দিয়ে সংশোধিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব মনোনীত করছেন। কিন্তু যাকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে তিনি আওয়ামী পন্থি ১৪ দলের শরিক জাসদের সক্রিয় নেতা, হাসানুল হক ইনুর খাস অনুসারী। গত মাসেও তিনি তার সাংগঠনিক কাজ করেছেন। হঠাৎ কিভাবে জাতীয় নাগরিক পার্টিতে পূর্ণবাসিত হলো, আমরা বুঝতে পারছি না। ফ্যাসিবাদের দোসরকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা জেলায় নেতৃত্ব দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। জুলাই-আগস্ট পরিপন্থি কাজ আমি করতে পারবো না। কারণ জুলায়ে আমার জেলায় ৬ ভাই শহীদ হয়েছেন এবং ৩০০ এর কাছাকাছি আহত হয়েছেন।

গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শক্তি জাতীয় নাগরিক পার্টিতে পুনর্বাসিত হওয়াকে জুলাই শহীদ, আহতদের সঙ্গে গাদ্দারি করার সমান। সমান আমার সেই জুলাই আগস্টের উপস্থিত ছাত্র-জনতার সঙ্গে। এসব কারণে দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হয়ে উঠেছে। তাই গভীর বিবেচনা ও সমালোচনার পর আমি এনসিপির সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু