হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-৬ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।

রোববার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজার এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থক ও যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতিহারা-ভাদুরিয়া গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে আবার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।

এসময় জামায়াত মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ-ভিত্তিক সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধাপেই আজকের এই গণ-উদ্যোগ।

শোভাযাত্রায় নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ দলীয় প্রতিহিংসা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু