হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে আলোচিত পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডে অভিযুক্ত মাজেদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব-১৩।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩-এর একটি চৌকশ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে মাজেদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৯ আগস্ট নিজের মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করার জন্য যাচ্ছিলেন রূপলাল দাস ও জামাতা প্রদীপ দাস। যাওয়ার পথে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা নামক স্থানে গেলে সেখানে ভ্যানচোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। রূপলাল দাস ঘটনাস্থলেই নিহত হন এবং পরে জামাতা প্রদীপ দাস রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘তারাগঞ্জে সেই আলোচিত রূপলাল–প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল ইসলামকে রংপুর র‍্যাব-১৩ গ্রেপ্তার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ওই মামলায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে।'

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, তারাগঞ্জে জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ

পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত

ঝড়ে মাদরাসা গেট বিধ্বস্ত, সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট

বিদ্যালয়ের আইপিএসের ব্যাটারি চুরি করে ফেরত দিয়ে গেলো চোর

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূ নিহত

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

স্কুলে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্রী