হোম > সারা দেশ > রংপুর

সমিতির আড়ালে মাদক কারবার, ইয়াবা-পিস্তলসহ আটক ১

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, খালি স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, বিদেশী মুদ্রা, চাইনিজ কুড়ালসহ আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির পরিচালককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মুকুল, সে শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের শীবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির নামে মাদক ও সুদের ব্যবসা করে আসছিল এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে রয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার ভোর ৪ টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সমবায় সমিতি ঘেরাও করা হয় এবং একজনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে তল্লাশি করে একটি পিস্তল, স্বাক্ষরযুক্ত ৬০০টি খালি স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, ৩০টি বিদেশী কয়েন, ৬টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক জব্দ করে সেনাবাহিনী। আটক ইয়াবার মূল্য ২ লাখ টাকা বলে জানা যায়। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশী মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ চক্রটি সমিতির আড়ালে মাদকের ব্যবসা করে এবং টাকা দেয়ার নামে অনেক অসহায় মানুষের কাছে থেকে স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখে। কেউ যদি নিয়মিত সুদ দিতে না পারে, পিস্তল দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয়। আর বাইরের মানুষ যাতে তাদের কার্যক্রম বুঝতে না পারে, সে জন্য বাজারের প্রত্যেকটি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে বাজারে কী হয় তা অফিসে বসে নিয়ন্ত্রণ করতো বলে জানা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। তিনি বলেন, 'শনিবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্প শীবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, ৪৭০ পিস ইয়াবা, ও নগদ বিদেশী মুদ্রাসহ এক প্রতিষ্ঠানের পরিচালক মুকুলকে আটক করা হয়। সেনাবাহিনী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য আসামিকে আমাদের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেয়া হচ্ছে।'

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়