হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত ভারত থেকে পিলারের কাছ দিয়ে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে এসব বাঘ প্রবেশ করে বলে জানিয়েছে ৬১ বিজিবি।

এ ঘটনায় ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। তিনি জানান, বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। অনেকেই বাঘের পায়ের চিহ্ন দেখেছেন বলে দাবি করেন। কেউ কেউ সেই পায়ের চিহ্ন মোবাইল ফোনে ধারণ করেছেন বলেও জানা গেছে।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, গতরাত এগারোটার দিকে জানতে পারি সীমান্ত কাঁটাতারের বেড়া টপকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে। বাঘ আতঙ্কে রয়েছে গ্রামবাসী। আগেও জগতবেড় ইউনিয়নে ২টি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সেসময় ১টি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে। বাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্করসহ আহত হয়েছিল ৪ জন। তাই এবার বাড়তি সর্তকতা বাড়াতে হবে।

এদিকে চিতাবাঘ প্রবেশের খবরে সীমান্ত এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক