হোম > সারা দেশ > রংপুর

আত্মগোপনে থাকা আ.লীগ নেতা জনসংখ্যা দিবসের বিশেষ অতিথি

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আলোচনা সভায় বিশেষ অতিথি করা হয় আত্মগোপনে থাকা আ.লীগ নেতা ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে। তবে তিনি এ সভায় সশরীরে উপস্থিত হননি। অনুষ্ঠানের ব্যানারে বোল্ট করা আছে তার নাম, ছোটো করে লেখা আছে পদবী।

এছাড়াও বর্ষসেরা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয় ওই আ.লীগ নেতা ও নৌকা প্রতীকের চেয়ারম্যানকে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস স্টাফ ও কর্মকর্তা এ মনোনয়ন করে।

এ নিয়ে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম জানান, ফ্যাসিস্টের দোসর চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পুনর্বাসনের চেষ্টা করেছে। তারা তাকে বিশেষ অতিথি রেখে পরীক্ষা করছে কোন প্রতিক্রিয়া হয় কি না?

উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম জানান, এটি ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন ও আশ্রয়ের পূর্ব আভাস। এটি খুবই দুঃখজনক।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রবিউল ইসলাম জানান, দিবস সম্পর্কে আমার কিছুই জানা নেই। সবকিছু স্যার করেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. নুর আমিন বলেন, ওই চেয়ারম্যান নৌকা প্রতীকের চেয়ারম্যান ও আত্মগোপনে আছে আমার জানা ছিলো না। অফিস স্টাফরাও কিছু জানায়নি। ওই চেয়ারম্যান এ বছর সেবায় শ্রেষ্ঠ হয়েছে। তাই চেয়ারম্যান হিসেবে তাকে বিশেষ অতিথি রাখা হয়েছে। তবে তিনি সভায় আসেননি।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা