হোম > সারা দেশ > রংপুর

জেন-জিদের মুখোমুখি জামায়াত প্রার্থী আব্দুল মুনতাকিম

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

ছবি: আমার দেশ।

কেমন বাংলাদেশ চাই, সৈয়দপুরে যানজট নিরসনের উপায় কী, ভোটের পরেও কি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন কিংবা ওসমান হাদির বিচার কি হবে—এমন নানা তীক্ষ্ণ প্রশ্ন ছিল জেন-জি প্রজন্মের সদস্যদের। এসব প্রশ্নের সরাসরি উত্তর দিতে তাদের মুখোমুখি হন নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ছাত্রীসংস্থা সৈয়দপুর শহর শাখার আয়োজনে ‘এগিয়ে গেলে তারুণ্য, সৈয়দপুর দেখবে সাফল্য’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তাদের নানা দাবি ও সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন।

জবাবে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, আমরা একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর।

সৈয়দপুরের যানজট প্রসঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, এ সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ফুটপাতে যারা দোকান বসিয়ে ব্যবসা করেন, তাদের জন্য বিকল্প স্থানে স্থায়ী দোকানের ব্যবস্থা করা হবে।

‘নির্বাচিত হলে কি আমাদের সঙ্গে কথা বলবেন’—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি অঙ্গীকার করছি, নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করব এবং সবার সামনে কাজের হিসাব তুলে ধরবো। প্রতি ছয় মাস অন্তর জেন-জি প্রজন্মের সঙ্গে অন্তত একবার আলোচনায় বসবো।

এক তরুণীর প্রশ্নে শহীদ শরিফ ওসমান হাদির বিচার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সংসদের প্রথম বক্তৃতায় ওসমান হাদি হত্যার বিচার দাবি করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ মহিলা জামায়াত ও ইসলামী ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ।

জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহারে আধুনিক, টেকসই ও সমৃদ্ধ নীলফামারীর প্রতিশ্রুতি

ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না: এটিএম আজহার

কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়ানো ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপির লক্ষ্য

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নানিবাড়িতে এসে ভোট চাইলেন তারেক রহমান

কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন স্বতন্ত্র প্রার্থীর

লালমনিরহাটে সিন্ডিকেটের কবলে সারের বাজার

ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ