হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

রংপুর অফিস

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ির ভবানীপুর থেকে প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগমের (৪২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের দিন রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সঙ্গে আসমা বেগমের শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে বহুবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় তারাজুলকে খোঁজ নিতে বলেন সাজু মিয়া। তারাজুল আসমার বাড়ি গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে স্থানীয়দের সহায়তায় প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে আসমা বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

রাত ১২টার দিকে স্থানীয় চেয়ারম্যান ও গ্রামপুলিশ বিষয়টি ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়িকে জানান। এরপর ভেন্ডাবাড়ি ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামকে জানানোর পর লাশ উদ্ধারের জন্য তিনি পুলিশ পাঠান। পুলিশ এসে লাশ উদ্ধারের পর গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত আসমা বেগম দুই সন্তানের জননী। তার বড় মেয়ে সনিয়া বেগম বগুড়ায় বিবাহিত জীবনযাপন করছেন এবং এক সন্তানের মা। ছেলে বগুড়ায় বাসায় অবস্থান করছেন। প্রবাসী স্বামী সাজু মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। আসমা বেগম একাই পীরগঞ্জের ভবানীপুরের বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে প্রতিবেশী আমিনুল নামে এক যুবক মারা যান। মৃত আমিনুল আসমা বেগমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। আসমা বেগম ওই টাকা ফেরত চেয়েছিলেন। কিন্তু টাকা ফেরত দিতে দেরি হওয়ায় নিহত আসমার সঙ্গে আমিনুলের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর জেরে আমিনুল ও আসমার আত্মীয়দের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। আর্থিক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে এলাকাবাসী জানান।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না