হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

কর্মশালায় প্রথম স্থান লাভ করে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী আলী রেজা রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী প্রমুখ।

গোটা অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, আগামীর সম্ভাবনায় বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণদের মাদক নির্মূল ও প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তার প্রত্যাশা ব্যক্ত করেন।

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন