হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত ১১টায় সেনাবাহিনী ও পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্তকেন্দ্র যৌথ অভিযান চালিয়ে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর নতুন হাটখোলা বাজার থেকে মৃত আব্দুল হাকিমের ছেলে রফিকুল ইসলাম (৫৫)ও রফিকুল ইসলাম ছেলে সিফনকে (২৭) মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাবড়া ইউনিয়নের ভবানীপুর বাজার নতুন হাটখোলা এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৮৯০ গাঁজা, ইয়াবা ২৫ পিস, নগদ ৯৩৭০ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে পার্বতীপুর মডেল থানার ভবানীপুর পুলিশ তদন্তকেন্দ্রের সাব-ইন্সপেক্টর আ. মান্নানসহ পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা অংশ নেন। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের