হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে কর্মশালা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভোক্তা ও ভোক্তা অধিকার নিয়ে স্লাইড প্রদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক, জান্নাতুল ফেরদৌস এর পরে ভোজ্যতেলের ড্রামের অনিরাপদ ব্যবহার বন্ধের গুরুত্ব সূচক একটি টিভিসি ভিডিও প্রদর্শন করা হয়।

ভোজ্য তেলের মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ড্রাম ব্যবহার বন্ধ করতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক প্রদর্শনী ও বিশ্লেষণ করেন কর্মশালার বিশেষ অতিথি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনসালটেন্ট (অ্যাডভোকেসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার।

কার্যক্রম গবেষণাগার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক (উপসচিব) ফকির মুনাওয়ার হোসেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, সিভিল সার্জন আবদুল হাকিম, ভোক্তা অধিকার লালমনিরহাটের সহকারী পরিচালক শেখ সাদী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্যাবের সদস্যবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেছেন, নোংরা যুক্ত ড্রাম পরিহার করুন। পরিষ্কার সোয়াবিন তেল ব্যবহার করুন। সচেতনতা বৃদ্ধির লক্ষে সবার সাথে মতবিনিময় করুন।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত