হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩ দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে একটি আলুক্ষেতে উঁচু মাটি দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন তারাগঞ্জ থানার পুলিশকে খবর দেয়।

পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় আলুক্ষেতের মাটি খুঁড়ে লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাশের একটি তামাকক্ষেতে রক্ত ও জুতা দেখে এটি ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের লাশ নিশ্চিত করে তার পরিবারের ।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হয়ে আর বাড়িতে ফেরেননি মনজুরুল।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার নিশিত করেছে লাশটি মনজুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ