হোম > সারা দেশ > রংপুর

মহিলা জামায়াতের কর্মী সমাবেশে জোরালোভাবে কাজ করার আহ্বান

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার তিনটি ওয়ার্ডের মহিলা কর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, জাতীয় নির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট পাওয়ার জন্য কর্মী সমর্থকদের জোরালোভাবে কাজ করতে হবে। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভোট দেয়ায় আগ্রহী করে তুলতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন পরিচালক আখতারুজ্জামান বাদল, সৈয়দপুর উপজেলা নায়েবে আমির মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর মহিলা জামায়াতের সভানেত্রী দিলরুবা খানম, সেক্রেটারি শাহানাজ বেগম প্রমুখ। এতে ওই তিন ওয়ার্ডের তিন শতাধিক নারীকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

ইফতারিতে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার