হোম > সারা দেশ > রংপুর

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন হবে, নির্বাচনি প্রচারে ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর- ৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সৌহার্দপূর্ণ বন্ধনের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না করে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এলাকার উন্নয়ন হবে। যে যে ধর্মেরই হোক না কেন মনে রাখতে হবে আমরা বাংলাদেশি।

বৃহস্পতিবার উপজেলার বিনোদনগর ইউনিয়ন এলাকায় নির্বাচনি প্রচারে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটা দেশ চাই যেখানে থাকবে না চাঁদাবাজি, আইনশৃঙ্খলা থাকবে ভালো সমাজ থাকবে মাদক মুক্ত । সন্তানদের শিক্ষিত করে বিনাপয়সায় চাকরি কৃষিতে অগ্রগতি শ্রমের মূল্য এবং বাড়িতে শান্তিতে ঘুমাতে চাই। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে ধানের শীষে ভোট দিবেন ।

এসময় তার সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান