কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদরের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ মোটরসাইকেল আরোহী দুই যুবকের ঢাকাগামী কোচের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে ও কবির মামুদ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার (২৮) ও ফুলবাড়ী সদরের মাস্টারপাড়ার বাসিন্দা
মরহুম আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৫)।
সঞ্চয় কুমার কবির মামুদ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক।
জানা গেছে, রোববার রাতে রংপুর থেকে ফুলবাড়ী উপজেলা সদরে আসার পথে কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী শাহ আলী পরিবহন নামের একটি কোচের ধাক্কায় তারা দুজন ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আজ নিহতদের দাহ ও দাফন সম্পন্ন হয়েছে।