হোম > সারা দেশ > রংপুর

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরে শীতের তীব্রতা আরো বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ভোর থেকে ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা। অনেকেই প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। একই সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

এদিকে শীতের কারণে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা গরম পোশাক ব্যবহার, উষ্ণ খাবার গ্রহণ এবং শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

ঠাকুরগাঁও সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ওসিসহ প্রত্যাহার পাঁচ

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড গ্রুপ নির্ণয়ে গরমিলের অভিযোগ

দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি

ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলমবিরতির আহ্বান

নবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ওসির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় নির্যাতনের অভিযোগ

মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে

তারাগঞ্জে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার