হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত আটোরিকশা তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইকের চালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে দিনাজপুর- দশমাইল মহাসড়কের নসিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে দিনাজপুর শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোবাইক কয়েকজন যাত্রী নিয়ে কাহারোলের কান্তনগর মেলায় যাচ্ছিল। অটো বাইকটি নসিপুর নামক স্থানে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা নাসিব পরিবহনের একটি যাত্রীবাহী গেটলক বাস অটোবাইকটিকে ধাক্কা দেয়।

এতে অটো বাইকটি দুমড়ে মুচড়ে। এ সময় অটোবাইকে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অটোবাইকের চালকসহ আরো ৬ জন আহত হয়। গুরুতর আহত তিন জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য তিনজনকে স্থানীয় আলতাফুনেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৪৫)। তবে নিহত এক শিশুর নাম তাৎক্ষিনক জানা যায়নি। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে।

এই ঘটনার প্রতিবাদে সানিয়া জনতা দিনাজপুর সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফাযার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ