হোম > সারা দেশ > রংপুর

নির্মাণের ৪ মাসের মধ্যেই ভেঙে পড়েছে ব্রিজের প্রতিরক্ষা দেয়াল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

নির্মাণকাজ শেষ না হতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে বাজেবকসা গ্রামে নির্মিত একটি কালভার্ট ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এমনকি ব্রিজের বিভিন্ন অংশেও দেখা দিয়েছে ফাটল।

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি কালভার্টটির নির্মাণকাজ শুরু করা হয়। কাজ শেষ করা হয় ৩১ ডিসেম্বর ২০২৪ সালে। ২০২৫ সালের এপ্রিল মাসে যেতেই ব্রিজটির এক পাশের প্রতিরক্ষা দেয়াল ভেঙে

(প্যালাসাইডিং) পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণে কালভার্টটি ভেঙে পড়ছে।

এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে বাজেবকসা গ্রামে নীলফামারীর এসএএন্ডআরএটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২,৩৬,৬৪,৯২৭.৬৬ টাকা ব্যয়ে (৫৪৪০) মিটার একটি কালভার্ট নির্মাণ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কালভার্টটির নকশা ও প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে কাজটি নির্মাণে তদারকি করেন।

স্থানীয় বাসিন্দা বাবুল, ধনজয়, ভুপেন, কারক, জীতুন ও পথচারী রফিক, তাহের, আবুল কাশেম ও ডিগেন চন্দ্র রায় বলেন, ‘এ রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার লোক এবং গাড়ি আসা-যাওয়া করে। সপ্তাহে

একদিন বড় হাট কাতিহার। সেদিন আরো ভিড় জমে। এছাড়া রবি শস্য ও বোরো ধানের মৌসুমে বিল (ফসলের মাঠ) থেকে বিভিন্ন এলাকার লোকজন এ রাস্তা দিয়ে ফসল নিয়ে যায়।

তাদের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার কারণে প্রতিরক্ষা দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। কাজ চলমান অবস্থায় উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ঠিকমতো তদারকি না করায় আজ এ অবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেয়ার দাবিও জানান তারা।

এ নিয়ে এক রাজমিস্ত্রির সঙ্গে কথা বললে তিনি জানান, নির্মাণের পর এত দ্রুত ব্রিজটি এরকম হওয়ার কথা না। এখানে মানসম্মত কাজ না করায় এ অবস্থা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য স্থানীয় উদ্যোগে ব্রিজের পাশ থেকে খননযন্ত্র দিয়ে কিছু মাটি কেটে দুই পাশে ফেলে রোলার মেরে ঢালাই দিলে আজ এরকম হতো না। তাছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের দুপাশে ফাটল ধরেছে।

এত অল্প সময়ে ব্রিজের ফাটল ও প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়ার কারণ মুঠোফোনে ঠিকাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান, ফাটলের বিষয়টি ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদার তুহিনকে অফিস আদেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত না করলে তার ১০-১২ লাখ টাকা জামানত আছে, সেই টাকায় কাজ করা হবে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত