হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধার সাদুল্যাপুরে জনতার হাতে দুই ডাকাত নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে সন্দেহভাজন দুই ডাকাত স্থানীয় জনতার হাতে আটকের পর গণধোলাইয়ে মারা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে একটি ডাকাতদল এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় জনতা টের পায়। এলাকাবাসীর চিৎকারে বিভিন্ন দিক থেকে ডাকাতদলকে ঘেরাও করা হয়। এ সময় জনতা ক্ষিপ্ত হয়ে গণধোলাই শুরু করলে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।

এ ব্যাপারে সাদুল্যাপুর থানার ওসি আব্দুল আলিম আমার দেশকে জানান, ‘জনতার হাতে দুই ডাকাত নয়, দুজন ছিনতাইকারী নিহত হয়েছে। আমরা খবর পেয়েছি। লাশ উদ্ধার করে আনার প্রস্তুতি চলছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ