হোম > সারা দেশ > রংপুর

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুর অফিস

ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জের জমি নিয়ে বিরোধে হত্যা মামলার প্রধান আসামিকে বুধবার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার দুপুরে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ বছরের ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভিকটিম নিজের ভুট্টাক্ষেত থেকে বাড়িতে ফেরার পথে পীরগঞ্জের কুমরসই দাখিল মাদ্রাসার পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর পৌঁছামাত্রই গ্রেপ্তারকৃত আসামি ধারালো ছোরা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে । আঘাতের কারণে ভিকটিম চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন।

ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুরের পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামিসহ অন্যরা পালিয়ে ছিলেন।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। তাই আমরা ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর এবং গাজীপুরের যৌথ অভিযানে বুধবার গাজীপুর সদরের দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি পীরগঞ্জের কুমরসই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে মো. নুর আমিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ