হোম > সারা দেশ > রংপুর

সাবেক এমপি তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নীলফামারী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী- ১ আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় ডোমার ও ডিমলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।

এদিকে বেলা ১২টায় একই কর্মসূচি পালন করেছে ডোমার উপজেলা বিএনপি। ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার জনপ্রিয়তার কারণে ১/১১ সময় ভিত্তিহীন মামলা দায়ের করা হয়। যদি তুহিন ভাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত