হোম > সারা দেশ > রংপুর

সরকারের কাছে একটি দল বড় হলে গ্রহণযোগ্যতা হারাবে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি দল যখন সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে তারা গ্রহণযোগ্যতা হারাবে।’

সোমবার সন্ধ্যায় পঞ্চগড়ে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘অন্তর্বর্তী এই সরকারকে আমরা দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করেন তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপোষ থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও কোনো আপোষ থাকবে না।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের আগে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব। জুলাই ঘোষণাপত্র পাব। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যমান বিচার দেখতে পারব।’

সভায় অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম বক্তব্য রাখেন।

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১