হোম > সারা দেশ > রংপুর

সাংবাদিকের ওপর হামলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অতিরিক্ত টোল আদায়ের ভিডিও ধারণ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দই খাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন দুই সাংবাদিক। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম। হামলার দায়ে স্থানীয় বিএনপি নেতা নুর ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে শনিবার হাতীবান্ধা থানায় মামলা করেন হামলার শিকার সাংবাদিক আসাদুজ্জামান সাজু।

জানা গেছে, দই খাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভিডিও ধারণ করছিলেন খবর সংগ্রহে যাওয়া দুই সাংবাদিক। এ সময় গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম ও ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবর একদল লোক নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন।

অতিরিক্ত টোল নিয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়। এ ঘটনার ভিডিও ধারণের চেষ্টাকালে অপর সাংবাদিক আব্দুর রহিমের ওপরও হামলা করেন তারা। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেরত চাওয়ায় পুনরায় মারধর করা হয়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিকদের ওপর এ ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লালমনিরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়।

আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। এ বিষয়ে মন্তব্য জানতে বিএনপি নেতা নুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান সাজু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দুজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩

বৃষ্টিতে বিপর্যস্ত রংপুর, হাঁটু পানিতে তলিয়ে সড়ক ও বসতবাড়ি

পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটবে: সমাজ কল্যাণমন্ত্রী

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ