হোম > সারা দেশ > রংপুর

নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

নারীরাই পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং সমাজ গঠনের মূল চালিকা শক্তি। নারীরা যদি সচেতন, শিক্ষিত ও শক্তিশালী হয়, তবে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতা ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, জিকরুল ইসলাম জাহেরি, কাজী ছামছুল হুদা, মো. আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং নারীর অধিকার নিশ্চিত করার বিষয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি নারী নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আসন্ন গণভোট ও রাজনৈতিক সচেতনতার বিষয়েও উপস্থিত নারীদের অবহিত করেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান